shopping_basket
Cart
0

YOUR CART

close

Samsung Galaxy S26 সিরিজের ফুল স্পেসিফিকেশন ডিসপ্লে থেকে দাম সব তথ্য এক সাথে

Tech News By Md Sharif February 12, 2026
Samsung Galaxy S26 সিরিজের ফুল স্পেসিফিকেশন ডিসপ্লে থেকে দাম সব তথ্য এক সাথে

Samsung-এর পরবর্তী ফ্ল্যাগশিপ লাইনআপ Galaxy S26 series নিয়ে বড়সড় লিক সামনে এসেছে, February 25, 2026 তারিখে রিলিজ হতে যাওয়া বেস মডেল থেকে Ultra তিনটি ফোনের প্রায় সব হার্ডওয়্যার ডিটেইল প্রকাশ পেয়েছে। ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা, ব্যাটারি, এমনকি সম্ভাব্য ইউরোপিয়ান প্রাইস এবং বাংলাদেশে কতো হতে পারে সবকিছুই তালিকাভুক্ত হয়েছে।



Galaxy S26 — কমপ্যাক্ট ফ্ল্যাগশিপের ধারাবাহিকতা

বেস মডেল Galaxy S26 আগের মতোই তুলনামূলক ছোট সাইজ ধরে রাখছে। এতে আছে 6.3-ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে, FHD+ রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট, সাথে নতুন Gorilla Armor 2 প্রোটেকশন।সফটওয়্যারের দিক থেকে ফোনটি আসবে Android 16 ও One UI 8.5 সহ। লিক অনুযায়ী এতে ব্যবহার করা হয়েছে Exynos 2600 deca-core চিপসেট, সঙ্গে 12GB RAM এবং 256GB বা 512GB স্টোরেজ অপশন।

ট্রিপল ক্যামেরা সেটআপ 

50MP মেইন সেন্সর OIS সহ

10MP 3× টেলিফটো

12MP আল্ট্রাওয়াইড
ভিডিওতে 8K পর্যন্ত রেকর্ডিং সাপোর্ট রয়েছে, আর সামনে থাকছে 12MP সেলফি ক্যামেরা (4K ভিডিও)।

এছাড়াও সেন্সর হিসেবে থাকছে

 Gyroscope, E-compass, Accelerometer, Barometer, Fingerprint sensor, Proximity sensor

এছাড়াও কানেক্টিভিটির জন্য রয়েছে

• 5G

• USB-C

• NFC

• Wi-Fi 7 (be)

• Bluetooth 5.4

• Face recognition

• Stereo speakers

Navigation

• GPS, GLONASS, Galileo, QZSS, BDS

SIM

• Dual SIM (Nano + eSIM)


ব্যাটারি 4300mAh, ওয়্যারলেস চার্জিং ও 25W ফাস্ট চার্জিংসহ। ফোনটির ওজন মাত্র 167g, যা এটাকে হালকা ফ্ল্যাগশিপ হিসেবে রাখছে। White, Blue, Black, Violet এই চারটা কালারে পাওয়া যাবে। সম্ভাব্য ইউরোপিয়ান দাম শুরু €999 থেকে।



Galaxy S26+ — বড় ডিসপ্লে, বড় ব্যাটারি

Plus ভ্যারিয়েন্ট মূলত একই কোর হার্ডওয়্যার নিয়ে আসে, তবে কিছু আপগ্রেড সহ।এখানে পাওয়া যাচ্ছে 6.7-ইঞ্চি QHD+ ডিসপ্লে, একই 120Hz রিফ্রেশ রেট ও Gorilla Armor 2। চিপসেট, ক্যামেরা হার্ডওয়্যার এবং সফটওয়্যার সবই বেস মডেলের মতো।

মূল পার্থক্যগুলো —

4900mAh ব্যাটারি

45W ফাস্ট চার্জিং

বড় বডি (প্রায় 190g ওজন)

Samsung Galaxy S26 Plus এর সম্ভাব্য ইউরোপিয়ান দাম শুরু হবে €1269 থেকে।



Galaxy S26 Ultra — সিরিজের পাওয়ারহাউস

Ultra মডেলটি যথারীতি পুরো লাইনআপের সবচেয়ে শক্তিশালী ডিভাইস। এখানে আছে 6.9-ইঞ্চি QHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে এবং Qualcomm-এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর। RAM 12GB বা 16GB পর্যন্ত, আর স্টোরেজ সর্বোচ্চ 1TB।

এছারাও সেন্সোর, কানেক্টিভিটি বেস মডেলের মতাই থাকবে

ক্যামেরা সেটআপ উল্লেখযোগ্যভাবে আপগ্রেড —

  • 200MP মেইন সেন্সর

  • 50MP 5× পেরিস্কোপ

  • 50MP আল্ট্রাওয়াইড

  • 10MP 3× টেলিফটো

ব্যাটারি 5000mAh, সাথে 60W ফাস্ট চার্জিং। Samsung Galaxy S26 Ultra এর সম্ভাব্য ইউরোপিয়ান দাম শুরু হতে পারে €1469 থেকে।


এই তথ্যগুলো এখনো লিক মানে অফিসিয়াল ঘোষণার আগে পরিবর্তন হওয়ার সুযোগ থাকেই। তবে যদি এগুলো সঠিক হয়, তাহলে দেখা যাচ্ছে Samsung আগের ডিজাইন ফর্মুলা ধরে রেখেই পারফরম্যান্স, ডিসপ্লে সুরক্ষা, আর ক্যামেরা টিউনিংয়ে ফোকাস করছে  বিশেষ করে Ultra মডেলটা আবারও সিরিজের মূল আকর্ষণ হয়ে উঠতে পারে।

Sir, How can I help?support
support