shopping_basket
Cart
0

YOUR CART

close

iPhone 18 Pro Max এর জন্য কোন নেটওয়ার্ক সাপোর্ট থাকবে বাংলাদেশে?

Tech News By SMS Gadget August 25, 2026
iPhone 18 Pro Max এর জন্য কোন নেটওয়ার্ক সাপোর্ট থাকবে বাংলাদেশে?

iPhone 18 Pro Max এখনো বাজারে আসেনি। সেপ্টেম্বর ২০২৬ এর মাঝামাঝি সময়ে লঞ্চ হওয়ার কথা। ফোনে নতুন A20 Pro চিপ থাকবে, আর প্রথমবারের মতো Apple নিজেদের তৈরি C2 মডেম ব্যবহার করবে বলে শোনা যাচ্ছে। তাই এখন থেকেই সবাই জানতে চাইছে, এই ফোন বাংলাদেশে কেমন নেটওয়ার্ক সাপোর্ট করবে। আজকে সেটাই সহজ করে বলব।

দাম বা ক্যামেরার আগে নেটওয়ার্কটাই আসলে সবচেয়ে জরুরি জিনিস। নেটওয়ার্ক ঠিক না থাকলে বাকি সব ফিচার তেমন কাজেই আসে না। কিন্তুু চিন্তার কোনো কারণ নেই। সব ধরনের নেটওয়ার্কই সাপোর্ট করবে। এই ব্লগে আলোচনা করা হবে, iphone 18 Pro Max এ কোন কোন নেটওয়ার্ক সাপোর্ট করবে।


এক নজরে (টেবিল)

নিচে পুরো ব্যাপারটা এক নজরে দেখে নেওয়া যাক। এখনো কোনোটাই অফিসিয়াল কনফার্ম না, তাই সবকিছু “ rumour" হিসেবে ধরে নিন। 


বিষয় 

তথ্য 

নেটওয়ার্ক 

5G, 4G LTE

চিপ 

A20 Pro 

মডেম 

Apple C2 

ডুয়াল সিম 

eSIM + eSIM 

রিলিজ 

সেপ্টেম্বর ২০২৬ (প্রত্যাশিত) 



বাংলাদেশে 5G সাপোর্ট 

5G নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। বাংলাদেশের যেসব এলাকায় এখন 5G চালু আছে, সেখানে iPhone 18 Pro Max দিয়ে ঠিকই 5G পেয়ে যাবেন।

ফোনের দিক থেকে কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ নতুন A20 Pro চিপ সব ধরনের আধুনিক নেটওয়ার্ক হ্যান্ডেল করার মতোই শক্তিশালী।

যদি কোথাও 5G সিগন্যাল না পান, সেটা ফোনের সমস্যা না। সেটা আসলে আপনার এলাকায় 5G নেটওয়ার্কই এখনো না পৌঁছানোর কারণে হয়, অথবা আপনার সিমে সেই সুবিধা অ্যাক্টিভ না থাকার কারণে হয়। তাই এমন হলে আগে নিজের অপারেটরের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।


4G/LTE ব্যান্ড কম্প্যাটিবিলিটি 

আগের iPhone Pro Max মডেলগুলো বাংলাদেশের প্রায় সব প্রধান 4G ব্যান্ড সাপোর্ট করে এসেছে। যেমন band 1, 3, 5, 8, আর 40। এই ব্যান্ডগুলোই বাংলাদেশের অপারেটররা মূলত ব্যবহার করে।

iPhone 18 Pro Max এও এই ধারাবাহিকতা থাকবে বলে ধারণা করা হচ্ছে। মানে 4G নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই।

তবে একটা কথা মাথায় রাখতে হবে। এবার ফোনে নতুন C2 মডেম আসছে। নতুন মডেম মানেই ছোটখাটো কিছু পরিবর্তন আসতে পারে।

যারা গ্রামে বা মফস্বল এলাকায় থাকেন, তাদের জন্য আসলে এই 4G সাপোর্টটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। কারণ দিনের শেষে, নেটওয়ার্ক পাওয়াটাই আসল কথা, সেটা 4G হোক বা 5G।


eSIM ও ডুয়াল সিম

গ্লোবাল ভার্সনের iPhone 18 Pro Max এ দুইটা eSIM দিয়ে ডুয়াল সিম চালানো যাবে। মানে ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই দুইটা নম্বর একসাথে ব্যবহার করতে পারবেন।


কিন্তু বাংলাদেশে একটা কথা মনে রাখা দরকার। এখানে eSIM অ্যাক্টিভেশন এখনো সব অপারেটরে সমান সহজ না। গ্রামীণফোন আর রবি eSIM সাপোর্ট করে। তবে অ্যাক্টিভেশনের প্রসেস এলাকাভেদে একটু আলাদা হতে পারে।


তাই ফোন কেনার আগেই একটা কাজ করে নিন। নিজের অপারেটরের সাথে কথা বলে নিন, eSIM অ্যাক্টিভেট করা যাবে কিনা। কারণ যদি ফোনে ফিজিক্যাল সিম ট্রে না থাকে, আর আপনার অপারেটর eSIM সাপোর্ট না করে, তাহলে সমস্যায় পড়তে পারেন। আগে যাচাই, পরে সিদ্ধান্ত। এতেই ঝামেলা এড়ানো যাবে।


iPhone 18 vs 17 Pro Max — নেটওয়ার্ক তুলনা 

পুরনো iPhone 17 Pro Max-এর সাথে নেটওয়ার্কের দিক থেকে কী পার্থক্য আসছে, চলুন টেবিলে দেখে নেওয়া যাক। 


বিষয় 

iPhone 17 Pro Max 

iPhone 18 Pro Max (রিউমার্ড) 

মডেম 

Qualcomm Snapdragon X80 

Apple C2 (নিজস্ব) 

5G সাপোর্ট 

হ্যাঁ 

হ্যাঁ 

eSIM 

হ্যাঁ 

হ্যাঁ 

ব্যান্ড কনফার্মেশন 

অফিসিয়াল 

এখনো অফিসিয়াল না 

এই টেবিল দেখেই বোঝা যাচ্ছে, বড় পরিবর্তনটা হলো মডেম। iPhone 17 Pro Max পর্যন্ত Apple সবসময় Qualcomm এর মডেম ব্যবহার করেছে। এবারই প্রথম নিজেদের তৈরি C2 মডেম আসছে। এটা একদিক থেকে ভালো খবর। কারণ নিজস্ব মডেম হলে ব্যাটারি আর পারফরম্যান্স আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকে।

কিন্তু নতুন মডেম মানেই একটু অনিশ্চয়তা। ব্যান্ড লিস্ট পুরোপুরি কনফার্ম না হওয়া পর্যন্ত এটা কতটা ভালো কাজ করবে, সেটা বলা মুশকিল। 5G আর eSIM দুটোই আগের মতোই থাকছে। তাই এই দিক থেকে চিন্তার কিছু নেই।


VoLTE / HD Call সাপোর্ট বাংলাদেশে 

শুধু ইন্টারনেট স্পিড দিয়েই তো সব হয় না। কল কোয়ালিটিও সমান জরুরি। বাংলাদেশের প্রায় সব অপারেটর এখন VoLTE সাপোর্ট করে। মানে 4G নেটওয়ার্কের মধ্য দিয়েই ক্লিয়ার আর HD কোয়ালিটির কল করা যায়। আলাদা করে 2G বা 3G-তে নামতে হয় না।

আগের iPhone Pro Max মডেলগুলোতে এই ফিচার আগে থেকেই ছিল। iPhone 18 Pro Max এও এটা থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে একটা ছোট কথা মাথায় রাখুন। VoLTE ঠিকমতো কাজ করার জন্য আপনার সিমও আপডেটেড থাকতে হবে।

পুরনো সিম হলে অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে একবার আপডেট করিয়ে নিন। এতে কল আরও পরিষ্কার শোনাবে, নেটওয়ার্কও দ্রুত ধরবে।


শেষ কথা

সব মিলিয়ে দেখলে, নেটওয়ার্কের দিক থেকে iPhone 18 Pro Max নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। 5G, 4G, eSIM, VoLTE সবকিছুই থাকছে এবং বাংলাদেশে সব ধরনের নেটওয়ার্ক-ই সাপোর্ট করবে।

তাই নিশ্চিন্তে এই ফোন কেনার কথা ভাবতে পারেন। নেটওয়ার্ক নিয়ে আলাদা করে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যেই এলাকাতেই থাকুন না কেন, ভালো নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স পাবেন।

Sir, How can I help?support
support